১ সপ্তাহ ফ্রি যাচাই ক্লাসের পর প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণিতে ভর্তি চলছে!
🌟 অনলাইনে কার্যকর পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি শীর্ষক সেমিনার 🌟
আপনাকে স্বাগতম জানাচ্ছি একটি সময়োপযোগী গুরুত্বপূর্ণ এই সেমিনারে! সেমিনারে অভিজ্ঞ শিক্ষক প্রশিক্ষক জনাব মোহা. আখতার হোছাইন কুতুবী, ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ, আপনাদের সাথে যুক্ত হতে চলেছেন। তিনি তার দীর্ঘ কর্মজীবন ও গবেষণার আলোকে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষাদান ও মূল্যায়নের নানাবিধ দিক ও কৌশল নিয়ে আলোকপাত করবেন।
📅 তারিখ: ১৭ই এপ্রিল, ২০২৪
🕘 সময়: রাত ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত (বাংলাদেশ সময়)
সেমিনারে অংশগ্রহণের জন্য নিবন্ধন করুন: tinyurl.com/ELIBEC-Workshop
বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন-
মো: ছাবির হোসাইন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
রবিউল আল মাহমুদ, সহকারী অধ্যাপক, ইইই বিভাগ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।
এসে শুনুন এবং শেখার সুযোগ নিন এই গুরুত্বপূর্ণ সেমিনারে এবং আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে থাকুন।
ELIBEC-এর সম্পর্কে:
এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশি কারিকুলামের পড়াশোনা চালু রাখার উদ্দেশ্যে ইন্টারনেট প্রযুক্তি ও বিভিন্ন সফটওয়্যার/অ্যাপ ব্যবহার করে দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান করা হয়। প্রবাসে কিংবা দেশে অবস্থানরত যে কেউ এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। বিস্তারিত জানুন ইলিবেক-এর ওয়েবসাইট থেকে: https://sites.google.com/view/elibec/home । ইলিবেক’র সোশ্যাল মিডিয়া পেজের লিংক: https://www.facebook.com/elibec24 ।
BRBD-এর সম্পর্কে:
BRBD (Be Researcher BD) একটি অনলাইন-ভিত্তিক অলাভজনক উন্মুক্ত প্ল্যাটফর্ম। এটি বিভিন্ন দেশের আগ্রহী তরুণ গবেষকদের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। BRBD- সম্পর্কে বিস্তারিত জানতে প্রবেশ করুন: https://beresearcherbd.com/home । বিআরবিডি’র সোশ্যাল মিডিয়া পেজের লিংক: https://www.facebook.com/BeResearcherBD/ ।
#ELIBEC #BRBD #সেমিনার #পাঠদান_ওমূল্যায়ন #অনলাইন #ELIBEC_Workshop #ইলিবেক